বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) কর্তৃপক্ষ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। সোমবার (২৮ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসীম উদ্দিন। বহিষ্কৃতদের মধ্যে ১৪ জন ইন্টার্ন চিকিৎসকও রয়েছেন।

কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়, চমেকের সাম্প্রতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শিক্ষার্থীদের ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। ৭ জন শিক্ষার্থীকে দুই বছরের জন্য, ৫৪ জনকে এক বছরের জন্য, এবং ১৪ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া, ১১ জন শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ চার শিক্ষার্থীকে হোস্টেলে নির্যাতনের অভিযোগে সাতজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল চমেক কর্তৃপক্ষ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com