বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
শাহজাহান ওমর গ্রেফতার

শাহজাহান ওমর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমর বীর উত্তমের বাড়ি এবং গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়, এবং বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম।

এর আগে, বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি শাহজাহান ওমরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। পরবর্তীতে, বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুর আসার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতে হামলা হয়।

এ ঘটনায় রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা থানার বাইরে গিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে, পুলিশ তাকে গ্রেফতার দেখায়।

শাহজাহান ওমর মুঠোফোনে জানান,”গতকাল রাতে আমার রাজাপুরের বাসভবনে দুর্বৃত্তরা হামলা করে। খবর পেয়ে আজ সকালে রাজাপুর যাওয়ার পথে আমার গাড়িতে হামলা হয়। আমি রাজাপুর থানায় অভিযোগ জানাতে আসলে স্থানীয় বিএনপির লোকজন থানার সামনে জড়ো হয়ে আমাকে অবরুদ্ধ করে রাখে।”

অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বলেন, “সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com