শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে নেই জামাল

মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে নেই জামাল

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ ফুটবল দল নভেম্বরের ১৩ ও ১৬ তারিখে মালদ্বীপের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোর জন্য আজ বুধবার ১৬ সদস্যের একটি আংশিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। তবে চমক হিসেবে এই দলে অধিনায়ক জামাল ভূঁইয়ার জায়গা হয়নি।

আংশিক দলটি ঘোষণা করা হয়েছে মূলত ভুটানে চলমান এএফসি চ্যালেঞ্জ কাপের কারণে, যেখানে বাংলাদেশের দল বসুন্ধরা কিংস অংশ নিচ্ছে। কিংস দেশে ফিরলে তাদের কিছু খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হবে। কিংস আগামী ৩ নভেম্বর দেশে ফিরবে বলে জানা গেছে।

আগামী ১ নভেম্বর থেকে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। অধিনায়ক জামাল ভূঁইয়া না থাকায় এই দুই ম্যাচে নতুন অধিনায়কের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে।

মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজউদ্দীন
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল, মিরাজুল ইসলাম

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com