শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
আরও ১৩ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক

আরও ১৩ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংস ঘটনায় আরও ১৩টি হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলাগুলোর মধ্যে ১টি বিমানবন্দর থানায়, ১টি ভাটারা থানায়, ৭টি উত্তরা পূর্ব থানায়, ১টি গুলশান থানায়, ১টি বাড্ডা থানায় এবং ২টি উত্তরা পশ্চিম থানায় দায়ের হয়েছে। আজ সকালে ঢাকা সিএমএম আদালতে আতিকুল ইসলামসহ মোট ৩৮ জন আসামিকে হাজির করা হয়।

এর আগে ১৭ অক্টোবর আতিকুল ইসলামকে মোহাম্মাদপুর থানার ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো গত ১৯ জুলাই মোহাম্মাদপুরে সেন্ট জোসেফ স্কুলের সামনে রাকিব হাসান নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে গুলিতে হত্যার মামলা। একই দিনে নুর জাহান রোড ও ময়ূর ভিলার সামনে গুলিতে রনি (১৯) ও আল শাহরিয়ার হোসেন (২৩) নিহত হন।

আদালতে আনা অভিযোগপত্রে বলা হয়েছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আতিকুল ইসলাম সহিংস ঘটনার বিষয়ে স্বীকার করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ ও মোহাম্মাদপুরের কাউন্সিলরসহ কয়েকজন নেতাকর্মীকে আন্দোলন দমন করতে নির্দেশ দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com