শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৩৫ আইএস সদস্য

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৩৫ আইএস সদস্য

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৩৫ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, চলতি সপ্তাহের শুরুতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকম এক বিবৃতিতে জানায়, সিরিয়ার মরুভূমিতে আইএসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে একাধিক স্থানে বিমান হামলা চালানো হয়েছে।

এই হামলার ফলে সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বেসামরিক নাগরিক এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর আইএসের পরিকল্পিত হামলার সক্ষমতা ব্যাহত হয়েছে। সেন্টকম আরো জানিয়েছে, গত সোমবারের হামলায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।

অগাস্টের শেষের দিকে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইরাকের পশ্চিম মরুভূমিতে আইএসের ১৪ যোদ্ধা নিহত হন, যার মধ্যে গোষ্ঠীটির চার নেতাও ছিলেন বলে সেন্টকম জানায়।

উল্লেখ্য, আইএসবিরোধী লড়াইয়ে সহায়তা করতে ২০১৪ সালে গঠিত আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্র প্রায় ৯০০ এবং আড়াই হাজার সেনা মোতায়েন করেছে। দেশ দুটিতে এই সেনারা এখনও অবস্থান করছে এবং প্রায়ই আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।

সূত্র: এএফপি

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com