শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
আশুলিয়ায় গুলিবিদ্ধ ৪৬ লাশ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ পুলিশ কর্মকর্তা সায়েদ গ্রেপ্তার

আশুলিয়ায় গুলিবিদ্ধ ৪৬ লাশ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ পুলিশ কর্মকর্তা সায়েদ গ্রেপ্তার

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক :

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৪৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাতে কক্সবাজার থেকে তাকে আটক করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সায়েদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং বর্তমানে তিনি শাহবাগ থানায় রয়েছেন। তাকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করার পরিকল্পনা রয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, সায়েদ দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ওই নারকীয় ঘটনার নির্দেশদাতা হিসেবে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আশুলিয়ায় লাশের স্তূপের ভিডিও প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সায়েদ পুলিশের সিভিল ড্রেসে ছিলেন, নীল রঙের পোলো শার্ট ও কালো ট্রাউজার পরা অবস্থায়।

সূত্রমতে, সায়েদের অবৈধ পথে দেশত্যাগের পরিকল্পনা থাকায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে নজরদারি করার নির্দেশনা দেয়, যার ফলে তার গ্রেপ্তার সম্ভব হয়।

এএফএম সায়েদ ২০০৬ সালে যশোর জেলা পুলিশ লাইনে এসআই পদে যোগদান করেন এবং ১০ বছর ১০ মাস ৬ দিন ধরে ঢাকা জেলার বিভিন্ন থানায় কাজ করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com