শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনা-পুলিশের গাড়িতে আগুন

কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনা-পুলিশের গাড়িতে আগুন

নেত্রকোণা  আলো ডটকম ডেস্ক:
রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ বিক্ষোভে, পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভাষানটেক থানার ওসি শাহ মোহাম্মদ ফয়সাল জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকরা তাদের দিকে ইট-পাটকেল ছোড়েন, এরপর আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে। শ্রমিকরা গার্মেন্টস কারখানার বিভিন্ন দাবিতে বিক্ষোভ চালানোর সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর পরপরই সেনাবাহিনী কচুক্ষেত এলাকা বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানমের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর দুটি গাড়িতে আগুন লাগার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com