শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক :
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার, যা ৩১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই কমিটি আইন অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রদান করবে।
সার্চ কমিটির প্রধান হিসেবে থাকছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, রাষ্ট্রপতি মনোনীত বিশিষ্ট নাগরিক অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম (পিএসসি’র সাবেক চেয়ারম্যান), অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং বর্তমান পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।
আইনের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শূন্য পদের জন্য কমিটি দুজন করে যোগ্য প্রার্থীর নাম সুপারিশ করবে। কমিটির বৈঠক শুরু করতে অন্তত তিন সদস্যের উপস্থিতি প্রয়োজন হবে, এবং মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে প্রশাসনিক সহায়তা প্রদান করবে।