শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা

দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা। গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল।

নারী ফুটবলে ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প। এবার নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশের মেয়েরা। নেপালে জালে বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

গতবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা। জানা গেছে, নেপাল থেকে দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। আগে থেকে ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়।

এই বাসে করেই বাফুফেতে আসবেন সাবিনারা। সেখানে তাদের সঙ্গে দেখা করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রাতেই সাফজয়ী নারীদের মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com