শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
সাফ চ্যাম্পিয়নদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা

সাফ চ্যাম্পিয়নদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের অর্জনে সাফজয়ী নারী দলকে ১ কোটি টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছালে ছাদখোলা বাসে তাদেরকে বরণ করে নেওয়া হয়।

দলের সঙ্গে মতিঝিলের বাফুফে ভবনে দেখা করে সংবাদ সম্মেলনে অর্থ পুরস্কারের ঘোষণা দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “বাংলাদেশের এই জাতীয় অর্জনে আমরা গর্বিত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তাদের অভিনন্দন জানিয়েছেন এবং শনিবার সকাল ১১টায় তাদের সম্মাননা জানাতে নিজ বাসভবনে দাওয়াত দিয়েছেন।”

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ ও বেতন বৈষম্য রয়েছে। বিসিবি ও বাফুফের সঙ্গে আলোচনা করেছি এবং আশা করছি, দ্রুতই সমাধান করতে পারব।”

গতকাল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন ঋতুপর্ণা, আর রুপনা চাকমা সেরা গোলরক্ষক হিসেবে সম্মাননা পান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com