শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) শাখা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে, এবং আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য, যিনি ২০১১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৪ সাল পর্যন্ত টানা চারবার এ পদে নির্বাচিত হন। তবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অধীনে ২০২৪ সালে জাতীয় সংসদ বিলুপ্তির পর তিনি সংসদ সদস্য পদ হারান।

তিনি নবম সংসদে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দশম সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটির সভাপতি এবং সর্বশেষ একাদশ সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। ১৯৮৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে, উবায়দুল মোকতাদির ১৯৮৬ সালে শেখ হাসিনার একান্ত-সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com