রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত

জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

আগামীকাল শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির নির্ধারিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার বেলা ২টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করার কথা ছিল। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অরডিন্যান্সের ২৯ ধারার ক্ষমতাবলে পাইওনিয়ার রোডের ৬৬ নং ভবন, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় পার্টি তাদের কর্মসূচি স্থগিত করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয় পার্টির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com