শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
এ মাসেই ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপন, কোটা নিয়ে কি ভাবছে সরকার

এ মাসেই ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপন, কোটা নিয়ে কি ভাবছে সরকার

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

নভেম্বরে ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে, যেখানে কোটা ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কোটার বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ছিল অনগ্রসর গোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ বরাদ্দ রাখা, যেখানে চলতি সিস্টেমে ৭ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ করে সংরক্ষণ করা হয়েছে।

আন্দোলনের মুখে এবং আদালতের রায়ে আপাতত ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ কোটা সিস্টেম কার্যকর রাখা হয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আরিফ সোহেল জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে কোটা পর্যালোচনার জন্য একটি কমিশন গঠনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি সমাধানে পৌঁছানো হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, সরকার বিসিএসে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করে দিয়েছে। সর্বোচ্চ তিনবারের পরিবর্তে চারবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

৪৭তম বিসিএসের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে কমিশনের কার্যক্রম চলমান রয়েছে এবং নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পিএসসি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com