শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম (৩১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকালে বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালায়, এতে অনেকের মৃত্যু ও আহতের ঘটনা ঘটে। নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হয়ে নিজাম ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিজাম প্রায় ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার সময় নিজাম একটি কফি শপে অপেক্ষা করছিলেন। সেখানেই ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যু ঘটে।