শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তরা পূর্ব থানা পুলিশ এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি বলেন, “গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।”