শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম :

আজ (মঙ্গলবার, ৫ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের পরবর্তী নেতৃত্বের জন্য দেশটির ভোটাররা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনের ফলাফল শুধু যুক্তরাষ্ট্রের নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির ওপর প্রভাব ফেলবে।

এবারের নির্বাচনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন। মূল প্রতিদ্বন্দ্বিতাটি হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। যদিও তাদের পাশাপাশি আরও চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু বিশ্লেষকদের মতে, তারা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হবেন না।

বিশ্লেষকদের মতে, সাতটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য আজকের নির্বাচনে মূল ভূমিকা পালন করবে। এই রাজ্যগুলোতে দুই দলের সমর্থন প্রায় সমান, ফলে ফলাফল অনুমান করা কঠিন। দুই প্রার্থীই এই রাজ্যগুলোর ওপর গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন।

রোববার (৩ নভেম্বর) মিশিগানে প্রচারণার সময় কমলা হ্যারিস গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন, যা মূলত আরব-আমেরিকান ভোটারদের সমর্থন পেতে সহায়ক। অন্যদিকে, একই দিনে পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলিনায় প্রচারণায় ট্রাম্প জো বাইডেনের শাসনকে ‘ব্যর্থ’ অভিহিত করে রিপাবলিকান পার্টির জয় হলে আগামী চার বছরকে ‘স্বর্ণযুগ’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com