শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম কাইয়ুম। বুধবার সকালে রেজিস্ট্রার ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। এতে আদানি গ্রুপের সাথে করা “অন্যায্য ও একতরফা” চুক্তি অবিলম্বে পুনর্বিবেচনা অথবা বাতিল করার দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, তিনদিনের মধ্যে চুক্তির পুনর্বিবেচনা শুরু না করলে হাইকোর্টে রিট করা হবে। এ বিষয়ে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনের এবং চুক্তির সামগ্রিক বিশ্লেষণ করে বিস্তারিত রিপোর্ট দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

নোটিশের জবাব দেওয়ার জন্য পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিনদিনের সময়সীমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে তাড়াহুড়ো করে আদানি গ্রুপের সঙ্গে এই চুক্তি করা হয়। তখন দেশে আমদানি করা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু ছিল না।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আদানির ১,৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত ২৮ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির বৈঠকে ১১টি বিদ্যুৎকেন্দ্রের তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রও রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com