শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড.ইউনূসের অভিনন্দন

মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড.ইউনূসের অভিনন্দন

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।’

বার্তায় তিনি বলেন, ‘আপনার দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে আলোড়িত করেছে তারই প্রতিফলন।’

ড. ইঊনূস বলেন, ‘আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতির পথে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে দুদেশের মধ্যকার সম্পর্ক ক্রমান্বয়ে আরো গভীর ও বিস্তৃত হয়েছে।

দুদেশের অংশীদারিত্ব আরো জোরদার এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে দুই বন্ধুত্বপূর্ণ দেশ অংশীদারিত্বের নতুন নতুন ক্ষেত্র অন্বেষণে কাজ করার অফুরান সম্ভাবনা রয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘সবার জন্য শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার প্রচেষ্টায় অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য বাংলাদেশের সরকার ও জনগণ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকারের নিরিখে অপেক্ষায় রয়েছে।   (বাসস)

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com