শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ডোনাল্ড ট্রাম্পকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানিয়েছেন

ডোনাল্ড ট্রাম্পকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানিয়েছেন

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সদ্যবিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ট্রাম্পের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।

বুধবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের তরফ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানায়। আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়ে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো উচ্চতায় যাবে।’

জুলাই-আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে মন্তব্য করেন শফিকুল আলম।

তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে ভাল সম্পর্ক আছে। তবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর এই সম্পর্ক ভিন্ন মাত্রায় এসেছে, কারণ যুক্তরাষ্ট্র চায় পৃথিবীর সকল দেশে গণতন্ত্র থাকুক, সবাই গনতন্ত্রের চর্চা করুক। গত ১৫/১৬ বছর বাংলাদেশে একটি স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিলো-সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো গণতান্ত্রিক উত্তোরণ ঘটানো। সেই কারণে যুক্তরাষ্ট্র উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সঙ্গে এখন কাজ করা আরো বাড়িয়ে দিয়েছে।’

প্রেস সচিব বলেন, অন্তর্বতী সরকার গণতন্ত্র উত্তরণে কাজ করছে। আমরা মনে করি গণতন্ত্র উত্তোরণের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাথে ট্রাম্পও চাইবে সারা পৃথিবীতে গণতন্ত্রের বিস্তার ঘটুক। তাই আমরা আশা করছি ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ হবে।

তিনি উল্লেখ করেন অধ্যাপক ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সঙ্গে সুসম্পর্ক আছে। এই দুই দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে তিনি জানান।

সূত্র: বাসস

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com