শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ধারণে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় ইতোমধ্যে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে, যা জারি হলে আদালতে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদ খসড়া অধ্যাদেশটি অনুমোদন দেয়। তবে, এটি কখন জারি হতে পারে, তা এখনও নির্ধারিত হয়নি।
খসড়া অধ্যাদেশ অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ পর্যন্ত থাকবে। এর কাঠামো বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্ধারিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।
এই আইনি কাঠামোর উদ্দেশ্য হলো অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বৈধ করার জন্য একটি স্থায়ী ব্যবস্থা তৈরি করা।