শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সব মামলা বাতিলের সিদ্ধান্ত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সব মামলা বাতিলের সিদ্ধান্ত

নিজেস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম :

ডিজিটাল নিরাপত্তা আইন, যা বর্তমানে সাইবার নিরাপত্তা আইন নামে পরিচিত, বাতিল করার ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, এই আইন বাতিলের সঙ্গে সঙ্গে এ আইনে দায়ের করা সকল মামলাও বাতিল হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকালে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইনের অধীনে কম্পিউটার হ্যাকিং, ব্ল্যাকমেইলিং ইত্যাদি গুরুতর অপরাধের জন্য মামলা চালু থাকবে। তবে সাংবাদিকতা বা ভিন্নমতের প্রকাশের জন্য দায়ের করা মামলাগুলো ধাপে ধাপে বাতিল করা হবে।

কুখ্যাত ‘কালাকানুন’ হিসেবে পরিচিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যাচাই-বাছাই সাপেক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করবে।

এই সিদ্ধান্তে মানবাধিকার ও মুক্তমনা মতপ্রকাশের জন্য দায়ের করা মামলা বাতিল হবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com