রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে বাংলাদেশ

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি আধা সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সর্বনিম্ন দরদাতা হিসেবে ভারতীয় প্রতিষ্ঠান ভেলপুর পট্টভি এগ্রো ফুডস থেকে প্রতি টন ৪৭৭ মার্কিন ডলারে এই চাল কেনা হচ্ছে, যা চট্টগ্রাম ও মোংলা বন্দরে পরিবহন খরচসহ অন্তর্ভুক্ত। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের সরকারি কর্মকর্তারা ও ইউরোপীয় ব্যবসায়ীরা।

এ আমদানির জন্য খাদ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল, যার মেয়াদ শেষ হয়েছে গত সোমবার। ভারতসহ মিয়ানমার, থাইল্যান্ড, এবং ভিয়েতনামের বিভিন্ন কোম্পানি দরপত্রে অংশ নেয় এবং সর্বনিম্ন দর হিসেবে ৪৭৭ ডলারের প্রস্তাব আসে।

গত বুধবার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ২৮৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ভেলপুর পট্টভি এগ্রো ফুডস থেকে চাল কেনার অনুমোদন দেয়া হয়েছে।

চালের পাশাপাশি সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে গম আমদানির সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয় ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব দেয়, যা প্রতি টন ৩০১.৩৮ ডলারে এবং মোট ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “খাদ্যদ্রব্যের মজুত ও আমদানি তদারকির বিষয়ে সরকার কাজ করছে। বেসরকারি পর্যায়েও আমদানির গতি বাড়াতে বলা হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা যায়।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com