রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার

রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। অক্টোবরে ২.৪০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসায় দীর্ঘদিন পর বিপিএম-৬ হিসাব অনুযায়ী এই রেকর্ড অর্জিত হয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর বা ব্যয়যোগ্য রিজার্ভ) প্রায় ১৪ বিলিয়ন ডলারে অবস্থান করছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫.৭৩ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী এই সময় রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলার। তবে, চলতি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি দায় বাবদ দেড় বিলিয়ন ডলার পরিশোধ করা হলে রিজার্ভ কিছুটা কমতে পারে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন যে রেমিট্যান্সের এই প্রবাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com