রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
ভারত থেকে আসছে ৯১ হাজার টন চাল

ভারত থেকে আসছে ৯১ হাজার টন চাল

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে চাল আমদানির অনুমতির পাশাপাশি পুরোপুরি শুল্ক প্রত্যাহার করেছে সরকার। সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় এ শুল্ক প্রত্যাহারের অনুমোদন দেয়। এরই মধ্যে হিলি স্থলবন্দরের ১৩ জন আমদানিকারককে ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

জানা গেছে, ইমপোর্ট পারমিট পাওয়ার পরই এসব চাল আমদানির প্রক্রিয়া শুরু করবেন ব্যবসায়ীরা। আগামী সপ্তাহেই বাজারে আসতে পারে ভারত থেকে আমদানিকৃত এই চাল। শুক্রবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের উপসহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।

এদিকে, হিলি স্থলবন্দরের স্থানীয় বাজারে বর্তমানে দেশি চালের দাম বেশ চড়া। সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। হিলি বাজারে শুক্রবার আটাশ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা, সম্পা কাটারি চাল ৬৮ টাকা, স্বর্ণা-৫ চাল ৪৮ টাকা, এবং জিরাশাইল ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন, চাল আমদানি শুরু হলে দামে কিছুটা প্রভাব পড়বে।

হিলি স্থলবন্দরের এক আমদানিকারক বলেন, সরকার আমদানির অনুমতি দেওয়ার পর থেকে ব্যবসায়ীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে নির্ধারিত সময়সীমা খুবই কম—আগামী ১২ ডিসেম্বরের মধ্যে চাল বাজারজাত করতে হবে। আমদানি করা চালের প্যাকেটেই বাজারজাত করতে হবে এবং প্রতিদিনের আমদানি, বিক্রি ও মজুদের তথ্য স্থানীয় খাদ্য অফিসে জমা দিতে হবে।

হিলি স্থলবন্দরের উপসহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, এখনও কোনো আমদানিকারক ইমপোর্ট পারমিট পাননি, পারমিট পেলে আমদানি কার্যক্রম শুরু হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com