শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
উপদেষ্টা হচ্ছেন মাহফুজসহ ৫ জন, সন্ধ্যায় শপথ

উপদেষ্টা হচ্ছেন মাহফুজসহ ৫ জন, সন্ধ্যায় শপথ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচজনকে যোগ করতে চলেছেন ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার সন্ধ্যায় নতুন উপদেষ্টারা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেবেন বলে জানানো হয়েছে।
এই দফায় কতজন উপদেষ্টা হচ্ছেন, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও সরকারের উচ্চ পর্যায়ের সূত্র বলেছে, প্রধান উপদেষ্টার বর্তমান বিশেষ সহকারী মাহফুজ আলমসহ পাঁচজন উপদেষ্টা হিসাবে শপথ নিতে যাচ্ছেন।
এই পাঁচজনের মধ্যে তিনজন মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে এবং বাকি দুজন প্রতিমন্ত্রী পদমর্যাদায় সহকারী উপদেষ্টা হিসাবে শপথ নেবেন বলে জানিয়েছে সূত্রটি।
বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা ৭টায় নতুন উপদেষ্টার শপথ অনুষ্ঠান হবে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানিয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
৮ আগস্ট শপথ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন। এরপর ১১ আগস্ট দুজন এবং ১৩ আগস্ট একজন শপথ নেন। এই তিনজনের নাম ৮ আগস্টই জানানো হয়েছিল, তবে তারা সেদিন শপথ নিতে উপস্থিত হতে পারেননি।
এরপর ১৬ আগস্ট আরও চারজন শপথ নিলে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জনে গিয়ে ঠেকে। নতুন পাঁচজন যুক্ত হলে সংখ্যাটি ২৬ জন হবে।
বর্তমান উপদেষ্টারা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, অধিকারকর্মী আদিলুর রহমান খান, আইনজীবী এ এফ হাসান আরিফ, সাবেক সচিব মো. তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, অধিকারকর্মী শারমিন এস মুরশিদ, ফারুক–ই–আজম বীরপ্রতীক, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ডা. বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলামের নায়েবে আমির আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বাংলাদেশের ইতিহাসে যতগুলো অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তার মধ্যে ড. ইউনূসের সরকারের আকারই সবচেয়ে বড়।
উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদউদ্দিন তিনটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে কাজ করেন। ১৯৯০, ১৯৯৬ সালের অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন তিনি।
এ এফ হাসান আরিফও এনিয়ে দুই বার উপদেষ্টা হলেন। তিনি এর আগে ২০০৭ সালের ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন সরকারে ছিলেন।
ড. ইউনূস নিজে ১৯৯৬ সালে বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমানের অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com