শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
প্রবাসী শ্রমিকদের জন্য হযরত শাহজালাল বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ উদ্বোধন

প্রবাসী শ্রমিকদের জন্য হযরত শাহজালাল বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নেত্রকোণার আলো ডটকম:
প্রবাসী শ্রমিকদের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার) সকালে এই ডেডিকেটেড লাউঞ্জটির উদ্বোধন করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

গত ৫ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এই লাউঞ্জ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, “এই লাউঞ্জ প্রবাসী শ্রমিক ভাই-বোনদের যন্ত্রণা লাঘব করতে সহায়ক হবে। পাশাপাশি অন্যান্য ভিআইপি সুবিধাও প্রবাসীদের জন্য নিশ্চিত করা হবে। বিমানবন্দরে প্রবেশ থেকে প্লেনে ওঠা পর্যন্ত প্রতিটি স্তরে তাদের সহায়তার জন্য একজন কর্মী থাকবে।”

উদ্বোধনের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের প্রতি সরকারের দায়িত্বশীল মনোভাব ও সহযোগিতা প্রদর্শনের উদ্যোগটি প্রশংসিত হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com