শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি নভেম্বর মাসে কয়েকটি লঘুচাপসহ একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসের শুরুতে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপের পূর্বাভাস রয়েছে। পরবর্তী দুদিনে এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে এবং পরবর্তী ২ দিনের মধ্যে এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের এ সতর্কবার্তা অনুযায়ী, বঙ্গোপসাগরে পরবর্তী আবহাওয়ার পরিবর্তনের জন্য সতর্ক থাকা প্রয়োজন।