শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভুল-ত্রুটি দেখবেন না: অর্থ উপদেষ্টা

ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভুল-ত্রুটি দেখবেন না: অর্থ উপদেষ্টা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

অর্থনৈতিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের কিছু ভুল-ত্রুটি আছে, তবে সেটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে না দেখার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, “আমরা শহীদদের সব সময় স্মরণে রাখবো। শুধু স্মরণ নয়, তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণেও আমাদের সচেষ্ট থাকতে হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, শহীদ পরিবারের জন্য শুধু আর্থিক সহায়তা নয়, বরং প্রকল্প থেকে পাওয়া ঋণের বকেয়া কিস্তি মওকুফ করা হয়েছে। নিহত ও আহত পরিবারগুলোর বেকার সদস্যদের বিভিন্ন প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। এছাড়া এসডিএফ প্রদত্ত অর্থে আহত পরিবারের চিকিৎসা ব্যয় সংকুলান না হলে ভবিষ্যতে আরও সহায়তা দেয়ার আশ্বাসও দেয়া হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com