শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
শেখ মুজিবকে জাতির পিতা বলা মূল সংবিধানের পরিপন্থী: অ্যাটর্নি জেনারেল

শেখ মুজিবকে জাতির পিতা বলা মূল সংবিধানের পরিপন্থী: অ্যাটর্নি জেনারেল

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ বুধবার ১৫তম সংশোধনী বাতিলের রুলের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের দ্বৈত বেঞ্চে এ বক্তব্য দেন তিনি।

আলোচিত বক্তব্য – অ্যাটর্নি জেনারেল বলেন, “শেখ মুজিবের অবদান কেউ অস্বীকার করে না। কিন্তু তাকে জাতির পিতা হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের মূল ভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।” তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা মানে জনগণের প্রতারণা বা গায়েবি মামলা নয়।”

অ্যাটর্নি জেনারেল সংবিধানে ‘বাঙালি’ পরিচয় আরোপের বিরোধিতা করে বলেন, এটি পাহাড়ি ও উপজাতিদের বাঙালি পরিচয়ে বাধ্য করছে, যা বিভাজনের সৃষ্টি করছে এবং সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করছে।

আগে, ১৬ অক্টোবর, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com