শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে সেটি সরকারের সিদ্ধান্ত: সেনাসদর

সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে সেটি সরকারের সিদ্ধান্ত: সেনাসদর

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সরকারের সিদ্ধান্তে সিভিল প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সে অনুযায়ী সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে, সেটা সরকারের সিদ্ধান্তের বিষয় বলে সেনা দপ্তর থেকে জানানো হয়েছে। আজ বুধবার ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে সেনাসদরের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান এ কথা বলেন। সেনাসদরে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ পর্যন্ত সেনাবাহিনী সারা দেশ থেকে ছয় হাজারের বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। এ সময় ২ হাজার ৫০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে জানানো হয়েছে।

কর্নেল ইন্তেখাব হায়দার খান লিখিত বক্তব্যে বলেন, ‘পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার জন্য সেনাবাহিনী নিয়োজিত আছে। এই দায়িত্ব পালনে সেনাবাহিনী জনগণের জানমাল, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে রক্ষা করার পাশাপাশি যেসব দায়িত্ব পালন করছে তা হলো—পুলিশ বাহিনীকে পুনরায় কার্যক্ষম হতে সহায়তা করা। এ ছাড়া বিদেশি দূতাবাস, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানাগুলোকে সচল রাখতে সহায়তা করা।’

সেনাসদরের কর্নেল স্টাফ বলেন, ‘সেনাবাহিনী এ পর্যন্ত সাত শতাধিক ঘটনা নিয়ন্ত্রণ করেছে। এতে করে দেশে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানার সবগুলো সচল রাখা সম্ভব হয়েছে।’

এক প্রশ্নের জবাবে সেনাসদরের কর্নেল বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন কিংবা বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধের বিষয়ে সেনাবাহিনী অত্যন্ত সচেতন রয়েছে। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের আদেশ রয়েছে।’

ট্র্যাফিক ব্যবস্থাপনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রাধিকার দিয়ে অনেক কাজ করতে হয়। সে ক্ষেত্রে ট্রাফিকিংয়ের বিষয়টি সামনে আসেনি।’

পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা ছাড়াও এসএসএফের লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসএসএফের ভারী অস্ত্র খোয়া যায়নি। কিছু পিস্তল খোয়া যায়। সেটার সন্ধান কার্যক্রম চলছে। আর পুলিশের খোয়া যাওয়া বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com