শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফ্লোরিডায় নির্বাচনে বিজয়োত্তর ভাষণে ট্রাম্প বলেন, তার প্রশাসনের প্রথম লক্ষ্য হবে যুদ্ধের অবসান ঘটানো। তিনি উল্লেখ করেন যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের জন্য দ্রুত উদ্যোগ নেয়া হবে।

ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যুদ্ধ বন্ধের বিষয়টি তার প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, তার অন্যান্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের শান্তি, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র সংস্কার এবং শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ।

ট্রাম্প ঘোষণা করেন, প্রযুক্তি উদ্ভাবক ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। ট্রাম্প বলেন, “মাস্ক এখানে থাকতে পছন্দ করেন, এবং আমিও তাকে এখানে রাখতে পছন্দ করি।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com