শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ফের নেতানিয়াহুর বাসস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলার অভিযোগ

ফের নেতানিয়াহুর বাসস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়া এলাকার বাসস্থানে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবাননের আল-আহেদ নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। ইরনা নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে, এই বিস্ফোরণের জন্য হিজবুল্লাহর ড্রোন হামলাকে দায়ী করা হচ্ছে।
ইসরাইলের চ্যানেল ১১ জানিয়েছে, ড্রোনটি লেবানন থেকে উৎক্ষেপণ করা হয় এবং ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেতানিয়াহুর বাসভবনে পৌঁছায়। বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়া দূর থেকে দেখা গেছে।
অন্যদিকে, ইসরাইলি চ্যানেল ১২-র একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণের সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের বাসস্থানে উপস্থিত ছিলেন না।
গণমাধ্যমের আরও তথ্য অনুযায়ী, গত অক্টোবরে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকে নেতানিয়াহু একটি সুরক্ষিত বেসমেন্টে অবস্থান করছেন।
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার অভিযোগ সামনে এসেছে, যা মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com