বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
১১ বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে ধরা পড়লেন সেই শিক্ষক ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: ফেসবুক লাইভে শিক্ষকের আত্মপক্ষ সমর্থন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউএসএফ শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার নাটকীয়ভাবে বাড়ল তেলের দাম এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে: মির্জা ফখরুল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে যে ফিচার
৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ জনকে বদলি

৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ জনকে বদলি

সারা দেশে নতুন নিয়োগ পাওয়া ৫৯ জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল ও ৪ জনকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান।

সিনিয়র সচিব বলেন, ‘নতুন নিয়োগ দেওয়া ডিসির মধ্যে ৫১ জন আপাতত দায়িত্ব পালন করবেন। বাকিরা যেখানে ছিলেন, সেখানেই দায়িত্ব পালন করবেন। এছাড়া চারজন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে।’

মোখলেস উর রহমান বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন।’

গত ৫ আগস্ট জনরোষে আওয়ামী লীগের পতন হলে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রদবদলের হিড়িক পড়ে। এরপর গত ৯ সেপ্টেম্বর ২৫ কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১০ সেপ্টেম্বর আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই এই নিয়োগ নিয়ে ঘোর আপত্তি তোলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com