মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন

হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন

হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৪ জন মারা গেছে উপসর্গ নিয়ে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দেড় মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১৭ জন শিশুর প্রাণহানি ঘটেছে। এই সময়ের মধ্যে ল্যাব পরীক্ষায় ৫ হাজার ৭২৬ জনের দেহে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৪৩ হাজার শিশু। পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ১৬৩ শিশুর মৃত্যু এবং ২৩ হাজার ৩৬০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com