শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
অর্থনীতির গভীর ক্ষত বাইরে থেকে অনুধাবন করা কঠিন: অর্থ উপদেষ্টা

অর্থনীতির গভীর ক্ষত বাইরে থেকে অনুধাবন করা কঠিন: অর্থ উপদেষ্টা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতিতে যে গভীর ক্ষতি হয়েছে, তা বাইরে থেকে কল্পনা করা সম্ভব নয়।

শনিবার (১৬ নভেম্বর) তিনি বলেন, “বিশ্বের অন্য কোনো দেশের অর্থনৈতিক খাতে এত বিশৃঙ্খলা নেই। তবে এ অবস্থার মধ্যেও দেশের যেটুকু উন্নয়ন হয়েছে, তাতে কৃষকদের ভূমিকা অনস্বীকার্য।”

ড. সালেহউদ্দিন এগ্রিকালচার সায়েন্টিস্টদের অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশের মানুষের দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সংস্কার সম্ভব। তবে তিনি স্বীকার করেন, “অনেক ভুল পলিসি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যা আমাদের বহন করতে হচ্ছে। এগুলো সংস্কার করতে সময় লাগবে।”

তিনি আরও বলেন, “আমাদের অন্তর্বর্তী সরকার জরুরি কিছু প্রাথমিক সংস্কার করতে পারবে। তবে পুরো সংস্কার কাজটি রাজনৈতিক সরকারের ওপর নির্ভর করবে।”

এই বক্তব্যে দেশের অর্থনীতির চ্যালেঞ্জগুলো এবং সম্ভাব্য সমাধানের পথ নিয়ে গুরুত্ব আরোপ করেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com