শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

বৈঠকে ক্যাথরিন ওয়েস্ট বলেন, তার সরকার কয়েক বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টাসহ বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে। তিনি বলেন, “এটি আপনাকে জানানো গুরুত্বপূর্ণ যে আমরা আপনাকে সমর্থন করছি।”

অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অলিগার্ক এবং আমলাদের দ্বারা পাচারকৃত অর্থ ফেরত আনা আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।”

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, প্রতি বছর ১২ বিলিয়ন ডলারের বেশি অর্থ বিদেশে পাচার হচ্ছে।

বৈঠকে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, “পূর্ববর্তী শাসনামলের ভোট কারচুপির চর্চা দূর করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

ক্যাথরিন ওয়েস্ট বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া, বিচার বিভাগ এবং সাংবিধানিক সংস্কারের প্রচেষ্টায় সমর্থন করে। তিনি আরও বলেন, “এ ক্ষেত্রে বিতর্ক এবং আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ক্যাথরিন ওয়েস্ট জানান, যুক্তরাজ্য রোহিঙ্গা জনগোষ্ঠী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য ১০.৩ মিলিয়ন পাউন্ড অনুদান দেবে। অধ্যাপক ইউনূস মিয়ানমারে সহিংসতার শিকার রাখাইন সম্প্রদায়ের জন্য জাতিসংঘ তত্ত্বাবধানে একটি ‘নিরাপদ অঞ্চল’ করার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, “নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ গ্রিড তৈরিতে আমরা কাজ করছি।” এ উদ্যোগ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

বৈঠকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্যের একটি মেডিক্যাল টিম বর্তমানে বাংলাদেশে কাজ করছে।

এই বৈঠকে ভূ-রাজনৈতিক সমস্যা, সংখ্যালঘুদের অধিকার, এবং বাংলাদেশ-ভারত-নেপাল সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মতবিনিময় হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com