শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
গণহত্যা মামলায় সাবেক মন্ত্রীসহ ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হলো

গণহত্যা মামলায় সাবেক মন্ত্রীসহ ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হলো

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

জুলাই-আগস্ট মাসের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রীসহ ১৩ জন আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, দুই উপদেষ্টা, এক অবসরপ্রাপ্ত বিচারপতি এবং এক সাবেক সচিব।

সোমবার (১৮ নভেম্বর) সকালে আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে অন্য মামলায় রিমান্ডে থাকায় এদিন আদালতে হাজির করা সম্ভব হয়নি।

সাবেক মন্ত্রীরা: আনিসুল হক, ফারুক খান, ড. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী।

অন্যরা: সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
এর আগে গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের পৃথক দুটি আবেদনের ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে। ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

ট্রাইব্যুনালের সদস্যরা হলেন: বিচারপতি মো. গোলাম মর্তুজা (চেয়ারম্যান), বিচারপতি শফিউল আলম মাহমুদ, বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী, এ মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ঘিরে ব্যাপক আলোচনা চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com