শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
শেখ হাসিনার কাছে জবাব চান: কেন কিছু না বলে পালালেন?

শেখ হাসিনার কাছে জবাব চান: কেন কিছু না বলে পালালেন?

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, তারা যেন শেখ হাসিনার কাছে প্রশ্ন করেন, তিনি কেন কোনো ব্যাখ্যা না দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “পতনের দুই-তিন দিন আগে নিজের পরিবার ও আত্মীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। অথচ এখনো দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য ফোনালাপের মাধ্যমে নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে।”

সাইবার নিরাপত্তা আইন ও বিচার বিভাগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বিচারক নিয়োগ এখন থেকে সম্পূর্ণ আইনের ভিত্তিতে হবে। সাইবার সিকিউরিটি আইন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সন্তুষ্টির প্রশ্নে তিনি বলেন, “আমাদের কাজ নিয়ে সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় নয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। কারো যোগ্যতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্তরিকতার অভাব নেই। দিনে ১২ ঘণ্টা করে কাজ করছি। ভুল হতে পারে, কিন্তু অন্যায় করিনি।”

তিনি আরও জানান, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে, যা বিচার বিভাগের স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com