শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
আজ ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি

আজ ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আজ ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ প্রতিনিধি দল। চার দিনের সফরে আসা এই প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করা।

দলের নেতৃত্বে থাকবেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এবং ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি।

শুক্রবার (২২ নভেম্বর) থেকে সোমবার (২৫ নভেম্বর) পর্যন্ত এই প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করবে।

প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক, শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করবে। সফরের মূল লক্ষ্য হলো তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা এবং শ্রমের মান উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা।

এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের টেকসই অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমমান রক্ষা এবং বাংলাদেশের প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে এটি বিশেষ প্রতিনিধির শেষ ঢাকা সফর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com