রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, গত এক সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬ কোটি ১০ লাখ ডলার বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার, ২১ নভেম্বর, প্রকাশিত তথ্যে দেখা গেছে, রিজার্ভের পরিমাণ বর্তমানে ১,৮৪৯ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভ বর্তমানে ২,৪২৭ কোটি ডলার।
নভেম্বরের মাঝামাঝি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের বিল পরিশোধের পর রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল।
আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির পদ্ধতি, যার সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান এবং মালদ্বীপ। তবে শ্রীলঙ্কা দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ তালিকা থেকে বাদ পড়েছে।
রিজার্ভ থেকে আকুর বিল পরিশোধ ছাড়াও বিদেশি ঋণ ও ঋণের কিস্তি পরিশোধ করা হয়। পাশাপাশি জরুরি আমদানি ব্যয় মেটাতে ডলার বিক্রিও করতে হয়। অন্যদিকে, বৈদেশিক ঋণ, অনুদান এবং প্রবাসী আয়ের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকে জমা হওয়ায় রিজার্ভে বৃদ্ধি ঘটে।