শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ঢাকার প্রতি চার বাসের একটিই মেয়াদোত্তীর্ণ, স্ক্র্যাপ নীতিমালা জরুরি: বিশেষজ্ঞরা

ঢাকার প্রতি চার বাসের একটিই মেয়াদোত্তীর্ণ, স্ক্র্যাপ নীতিমালা জরুরি: বিশেষজ্ঞরা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

রাজধানীর সড়কে চলাচলকারী প্রতি চারটি বাসের মধ্যে একটি মেয়াদোত্তীর্ণ, যা পরিবহন খাতের মান ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুসারে, ঢাকার ১১০টি রুটে চলা ৪,৫৪৬টি বাসের মধ্যে ১,০৫৩টি ২০ বছরের পুরোনো।

বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোত্তীর্ণ এসব যানবাহন দ্রুত অপসারণে কার্যকর পদক্ষেপ এবং পুনর্ব্যবহার বন্ধ করতে একটি মোটরযান স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা জরুরি।

২০১৮ সালের সড়ক পরিবহন আইনে বাস ও মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর নির্ধারণের কথা উল্লেখ থাকলেও, এটি কার্যকরে সরকারের পদক্ষেপ বারবার থমকে গেছে। ২০২৩ সালে একটি প্রজ্ঞাপন জারি করে বাসের আয়ুষ্কাল ২০ বছর নির্ধারণ করা হয়েছিল, তবে সপ্তাহ না পেরোতেই তা বাতিল করা হয়।

বিআরটিএ’র পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস জানিয়েছেন, পুরোনো বাস সরিয়ে নিতে প্রজ্ঞাপন পুনঃবিবেচনার সিদ্ধান্ত হয়েছে। ২০২৫ সালের মে মাস থেকে ২০ বছরের পুরোনো যানবাহন সড়ক থেকে ডাম্পিংয়ের উদ্যোগ নেওয়া হবে।

বুয়েট দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. মো. হাদিউজ্জামান বলেন, মেয়াদোত্তীর্ণ বাসের ফিটনেস ফিরিয়ে আনা আর্থিকভাবে টেকসই নয়। ফিটনেস পুনরুদ্ধারে ইঞ্জিন ও কাঠামোতে যে পরিবর্তন আনতে হবে, তা বাস মালিকদের জন্য ব্যয়বহুল।

গণপরিবহন বিশেষজ্ঞ মো. হুমায়ুন রশিদ খলিফা বলেন, অনেক মেয়াদোত্তীর্ণ বাস ইতোমধ্যে সড়ক থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিআরটিএ’র কাছে সঠিক হিসাব নেই। এ জন্য একটি কার্যকর স্ক্র্যাপ নীতিমালা অত্যন্ত প্রয়োজন।

বিশ্বের বিভিন্ন দেশে স্ক্র্যাপ নীতিমালা থাকলেও, বাংলাদেশে তা কার্যকর হয়নি। ২০২৩ সালে একটি খসড়া নীতিমালা তৈরি হলেও তা বাস্তবায়ন হয়নি।

বর্তমান বাস্তবতায় স্ক্র্যাপ নীতিমালা কার্যকর করে মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়ক থেকে সরিয়ে ফেলাই পরিবহন খাতের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com