শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ফ্যাসিবাদ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, “ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। ফ্যাসিবাদের অনুসঙ্গগুলো এখনও বিদ্যমান। এগুলো উপড়ে ফেলতে হবে। কারণ, ফ্যাসিবাদ কখনোই হারিয়ে যায় না, তা বারবার ফিরে আসে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।” এ সময় তিনি তরুণ শিক্ষার্থীদের সংস্কারের জন্য কাজ করার জন্য ১১টি কমিশন গঠনের কথা উল্লেখ করেন এবং এসব কমিশনের সঙ্গে শিক্ষার্থীদের কীভাবে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে চিন্তা করতে আহ্বান জানান।
এ অনুষ্ঠানে, অ্যাকশন এইড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘টুওয়ার্ডস বাংলাদেশ টু পয়েন্ট জিরো’ প্রতিপাদ্য নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।