শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৮ জন রোগী। শুক্রবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। মারা যাওয়া দুইজনই নারী, যাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ ১১২ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন হাসপাতালে।
অঞ্চলভিত্তিক নতুন ভর্তির সংখ্যা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি): ৬৭ জন, চট্টগ্রাম বিভাগ: ৬২ জন, খুলনা বিভাগ: ৬৫ জন
, ঢাকা বিভাগের অন্যান্য এলাকা: ৫৮ জন, রাজশাহী বিভাগ: ৪৭ জন, ময়মনসিংহ বিভাগ: ২২ জন , বরিশাল বিভাগ: ২০ জন, রংপুর বিভাগ: ২ জন
,সিলেট বিভাগ: ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শীত মৌসুমেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকতে পারে, তাই সচেতনতা বাড়ানো জরুরি।