রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই : সারজিস

খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই : সারজিস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, “খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আমরা জীবনের বিনিময়েও তা হতে দেব না।”

শনিবার (২৩ নভেম্বর) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার সময় তিনি এ কথা বলেন।

সারজিস আরও বলেন, “খুনি হাসিনা তার পরিবারের ১৮ জনের কথা বলেই ক্ষমতা ধরে রেখেছেন। কিন্তু তার হাতে খুন হওয়া দুই হাজার মানুষের পরিবারের কথা কখনো ভাবেননি। শহীদ পরিবারের বাবা-মা, ভাই-বোনেরা যে শোক বয়ে বেড়াচ্ছেন, তার জবাব খুনি হাসিনাকে দিতে হবে।”

তিনি অভিযোগ করেন, “১৯৭৫ সালের গল্প বলে হাসিনা ক্ষমতাকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। এখন দুই হাজার মানুষকে হত্যা করে তিনি কীভাবে সহানুভূতির দাবি করেন?”

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৭৯টি শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। সারজিস জানান, “এটি প্রাথমিক পদক্ষেপ। শহীদ পরিবারের যৌক্তিক চাহিদা পূরণে আমরা চাকরি, পুনর্বাসন বা সম্মানীর ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এর আগে তিনটি বিভাগে সহায়তা দেওয়া হয়েছে। বরিশাল চতুর্থ বিভাগ হিসেবে এ কর্মসূচির আওতায় এসেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com