শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রোববার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।
সকালে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উভয় বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।
উল্লেখ্য, রোববার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ইন্তেকাল করেন।