শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
ভুয়া ও মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
ভুয়া ও মিথ্যা মামলার শিকারদের হেনস্থা রোধে কমিটি গঠনের পরিকল্পনা করা হয়েছে। কমিটিতে ডিসি, এসপি এবং আইন কর্মকর্তারা মিলে মামলার প্রকৃত অবস্থা নিরূপণ করবেন।
ভুয়া ও মিথ্যা মামলার প্রবণতা স্বীকার করে তিনি জানান, এমন মামলা যাতে আর না হয়, সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেকোনো অরাজকতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে এবং এটি আরও উন্নতির দিকে যাবে বলে তিনি মন্তব্য করেন। ডিসেম্বর মাসজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।