শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ডিএমপির সঙ্গে বৈঠকে বসছেন অটোরিকশাচালকরা

ডিএমপির সঙ্গে বৈঠকে বসছেন অটোরিকশাচালকরা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএ থেকে লাইসেন্স প্রদান ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠকে বসছেন অটোরিকশাচালকরা।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, দুই মাসের মধ্যে লাইসেন্স না পেলে আগামী ৪ ফেব্রুয়ারি শহিদ মিনারে গণজমায়েতের ঘোষণা দিয়েছে তারা।

রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন গণঅবস্থান কর্মসূচি পালন করে। পরে সড়ক অবরোধ শুরু করেন তারা।

গত ১৯ নভেম্বর হাইকোর্টের একটি আদেশে তিন দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ প্যাডেল চালিত রিকশা সমিতির করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালত স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষকে এ আদেশ বাস্তবায়ন করার নির্দেশ দেন।

হাইকোর্টের এ আদেশের পর থেকে রিকশাচালকরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, ব্যাটারিচালিত যানবাহন বন্ধ হলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে।

এদিকে, রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার। আমরা আশা করি, সুপ্রিম কোর্ট থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে।’

রিকশাচালকদের এই আন্দোলন এবং সরকারের অবস্থান নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন ডিএমপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এই সংকট নিরসনের আশায় আছেন সংশ্লিষ্টরার্।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com