শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
আজও ঢাকায় সড়ক অবরোধ রিকশাচালকদের

আজও ঢাকায় সড়ক অবরোধ রিকশাচালকদের

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রিকশাচালকরা আবারও সড়ক অবরোধ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁও এলাকায় চালকরা সড়ক অবরোধ শুরু করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া জানান, সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যানবাহন চলাচল সচল রাখতে মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে ১৯ নভেম্বর হাইকোর্ট তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেন।

এই নির্দেশের বিরুদ্ধে সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপক্ষ আপিল করেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন, চেম্বার আদালতে আপিলের শুনানি হতে পারে।

হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে চালকরা ১১ দফা দাবি জানিয়ে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন।

অবরোধ এবং চলমান বিক্ষোভের কারণে আগারগাঁওসহ আশপাশের এলাকায় যানজট দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com