শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিরসনে ‘ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিরসনে ‘ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

 নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণার আলো ডটকম:

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসন এবং আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এক সপ্তাহব্যাপী ‘ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে আগামীকাল (২৬ নভেম্বর) থেকে শুরু হবে এই কর্মসূচি।

২৫ নভেম্বর রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন।

তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর ঐকমত্যে ‘ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের একতা ও সংহতির বার্তা পৌঁছানো হবে। পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব।”

এই কর্মসূচির সময় ছাত্র সংগঠনগুলো দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবে। তারা অস্থিরতা নিরসনে শিক্ষার্থীদের সহনশীল হতে উদ্বুদ্ধ করবে এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে কাজ করবে।

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, “এই সপ্তাহে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানানো হবে।”

বৈঠকে ১৯টি ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তবে গণতান্ত্রিক ছাত্রজোট অংশ নেয়নি। সংগঠনটির সমন্বয়ক সালমান সিদ্দিকী বলেন, “আমরা তাদের দাবি সমর্থন করি, তবে আলাদাভাবে বৈঠক করতে চাই।”

সভায় বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন, এর মধ্যে উল্লেখযোগ্য: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, রফিকুল ইসলাম আইনী,ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতারা
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সংকট নিরসন ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com