শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম

ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার পর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের নেতৃত্বে বুধবার (২৭ নভেম্বর) নগরের টাইগার পাস মোড়ে এই বিক্ষোভ হয়।

গত  মঙ্গলবার ইসকন অনুসারীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। বুধবার সকালে তার জানাজা শেষে শোক সমাবেশ থেকে বিক্ষোভ শুরু হয়।

হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রদানকালে ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি তোলেন। ভারতের প্রভাব এবং আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থানের ঘোষণা দেন। তিনি আরো বলেন, “বাংলাদেশে সব ধর্মের সহাবস্থান থাকবে, কিন্তু উগ্রবাদী সংগঠনের জায়গা হবে না।”

এসময় সারজিস আলম তার বক্তব্যে ইসকন “জঙ্গি সংগঠন” আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সরকারের দায়িত্বে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করেন। ভারতীয় প্রভাবমুক্ত একটি স্বায়ত্তশাসিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে ইসকন অনুসারীরা বিক্ষোভ করে। মঙ্গলবার বিকেলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
তারা আদালত চত্বর, মসজিদ এবং দোকানপাটে হামলা চালায়।

বিক্ষোভের পর টাইগার পাস থেকে বিক্ষোভকারীরা বহদ্দারহাট অভিমুখে যাত্রা করেন। বিক্ষোভকারীরা ইসকনের নিষিদ্ধকরণসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করছে।

এই আন্দোলন সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে দেশের জনগণের মনোভাব এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা ও বিতর্কের জন্ম দিচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com